চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার সময় হাসিব আলী নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে জনতা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় আটককৃতরা হলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিব আলী ও তার সহযোগী অটোরিকশা চালক রাসেল।
এ বিষয়ে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তর্তিপুর পশুহাটে পালিত গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড়ে পৌঁছামাত্র কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ী বাহাদুর আলীর (৩০) কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং হাতেনাতে হাসিব ও রাসেলকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, ‘গরু বিক্রি করা ৫ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইকালে দুইজনকে থানায় আনা হয়েছে এবং মামলা হয়েছে। আটককৃতদের ছিনতাই মামলায় গ্রফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে