আসাদউদ্দিন ওয়াইসির বাড়িতে হামলা, ৫ হিন্দুসেনা গ্রেফতার

ভারতের শীর্ষ মুসলিম নেতা ও হায়দরাবাদের সংসদ সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দিল্লিস্ত বাড়িতে হামলা চালিয়ে হিন্দু সেনারা। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লির অশোক রোডে অবস্থিত ওয়াইসির বাড়িতে লাঠি ও কুড়াল নিয়ে হিন্দুসেনারা হামলা চালায় তখন অবশ্য বাড়িতে ছিলেন না ওয়াইসি। ওই হামলায় জড়িত ছিলেন ১৩ হিন্দুসেনা সদস্য।

আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, হামলাকারীরা ধর্মীয় স্লোগান দিচ্ছিল। এমনকি তাঁকে প্রাণে মারারও হুমকি দিয়েছে।

ওয়াইসির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ি থেকে তাঁর বাড়ি মাত্র আট মিনিটের হাঁটা পথ। এরপরও একজন সংসদ সদস্যের বাড়ি নিরাপদ না হলে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী চাইছেন তা বোঝা যায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর