বৃষ্টির কারণে জমা পানিতে বিদ্যুতের তার পরে পানিটাই হয়ে যায় বিদ্যুতায়িত। আর সেই পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতের কোলকাতায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শহরের খড়দহ এলাকায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ওই পরিবারের এক শিশু সন্তান (৪) ছাড়া সবাই নিহত হয়।
নিহতরা হলেন, খড়দহ থানা এলাকার পাতুলিয়া সরকারি কোয়ার্টারের বাসিন্দা রাজা দাস (৩৯), তার স্ত্রী পৌলমী দাস (৩৫) ও ছেলে শুভ দাস (১১)
এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা জানান, দত দু’দিনের ভারী বৃষ্টিতে পানি জমে যায় নিহত রাজার বাড়িতে। মঙ্গলবার ঘরে জমা পানিতে দাঁড়িয়ে ফ্রিজে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন রাজা। তখন তিনি বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে আসেন স্ত্রী পৌলমী। তার দু’জনই তখন নিহত হন।
তাদেরকে বাঁচাতে এসে বড় ছেলে শুভও বিদ্যুতায়িত হয়ে মারা যান। পুরো ঘটনাটা খাটে বসে হতবাক হয়ে দেখছিল তাদের ৪ বছর বয়সী ছেলেটা।
বার্তা বাজার/এসজে