আগামীকাল আখাউড়ায় আসছেন আইনমন্ত্রী

করোনা মহামারী ও লকডাউনের জন্য দীর্ঘ বিরতীর পর আখাউড়া ও কসবায় আসছেন ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ট্রেনযুগে একদিনের সফরে কসবা ও আখাউড়ায় আসছেন আইনমন্ত্রী এ্যাডভোটে আনিসুল হক এমপি।

দেশের করোনা প্রকোপ মহামারী আকার ধারণ করায় ও আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও লকডাউন থাকায় দীর্ঘ ৬ মাস আইনমন্ত্রী ওনার সংসদীয় আসনে আসতে পারিনি। দীর্ঘ এই বিরতির পর আখাউড়া- কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের সফর উপলক্ষে নতুন সাজে সেজেছে আখাউড়া উপজেলা। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে গোটা আখাউড়া পৌর শহর। আওয়ামীলীগের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি।

জানা গেছে, আইনমন্ত্রীর আগমনে আনন্দের জোয়ার বইছে গোটা আখাউড়া উপজেলায়। প্রিয় নেতাকে বরণ করতে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ আখাউড়াবাসী ভাসছে আনন্দের জোয়ারে। আইনমন্ত্রীকে বরণ করতে আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যতিক্রম কিছু আয়োজনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।এরি মধ্যে সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। এসময় আইনমন্ত্রী ১৬টি উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর ও ২২টি উন্নয়ন মূলক কাজের উদ্ভোধন করবেন।

এসব উন্নয়ন মূলক প্রকল্পের আর্থিক মূল্যে প্রায় ৫০ কোটি টাকার ও বেশী এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে জনসভার আয়োজন করেছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ।

আখাউড়া যুবলীগের আহব্বায়ক ও পৌরমেয়র তাকজিল খলিফা কাজল জানান, আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আখাউড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্স ভবন, কৃষ্ণনগর এলাকায় ১৯ কোটি টাকা ব্যায়ে সেতুর বৃত্তিপ্রস্থর স্থাপন সহ ১৬টি উন্নয়ন মূলক কাজের বৃত্তিপ্রস্থর স্থাপন ও ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, ১৪টি সড়ক উন্নয়ন ও হাসপাতালের পুরনো ভবন মেরামত কাজের উদ্ভোধন করবেন।

তাছাড়া পৌরসভার ১২০কোটি টাকা ব্যায়ে একটি পানি সরবরাহ প্রকল্পের জন্য ৫৪ লক্ষ টাকা মূল্যে ৪০শতক ভূমি আখাউড়া পৌরসভাকে দান করবেন। সর্বশেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর