জাতিসংঘে রোহিঙ্গা, জম্মু-কাশ্মীর ও উইঘুর মুসলিমদের পক্ষে এরদোগান

রোহিঙ্গা, জম্মু-কাশ্মীর ও চীনের উইঘুর সম্প্রদায়ের মুসমিদের দুঃখ দুর্দশা তুলে ধরে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেটে তিনি এ বিষয়ে কথা বলেন।

এরদোগান বলেন, আমরা রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে দেশে ফিরে যাওয়া সমর্থন করি। এসব মানুষ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে দিন-রাত কাটাচ্ছে। আমরা চাই তারা তাদের মাতৃভূমিতে ফিরে যান।

তিনি বলেন, ৭৪ বছর ধরে কাশ্মীরে যে সমস্যা চলমান তা সমাধানের পক্ষে আমাদের অবস্থান। এই সমস্যার সমাধান হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট রেজ্যুলুশনের কাঠামোর মধ্যে। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক।

এ দেশটির প্রেসিডেন্ট এরদোগান ইস্যুটি জাতিসংঘের উচ্চ পর্যায়ের জেনারেল ডিবেটে তুলেছেন। গত বছর তিনি পাকিস্তান সফর করেন। এ সময়ও তিনি কাশ্মীর ইস্যু তুলে ধরেন।

এছাড়া এরদোগানের বক্তব্যে চীনের উইঘুর ও মিয়ানমারের রোহিঙ্গাদের কষ্টের কথা তুলে ধিরেন তিনি। সিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন গণহত্যা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নসহ অনেক দেশ ও মানবাধিকার বিষয়ক গ্রুপ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর