নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

র‌্যাব-১১ এর চাঁদাবাজ বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের কাছে থেকে নগদ ১৫৫০০টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পঞ্চবটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। মোঃ শহীদুল ইসলাম (৩০), ২। মোঃ হুমায়ূন আলী (৪৫), ৩। মোঃ নবীন (১৯) এবং ৪। মোঃ সেলিম (২৯)।

জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মোড়ের লালবাগ বিরানী হাউজ এলাকায় বিভিন্ন ধরনের গাড়ির চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে দৈনিক ২৫০-৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর