আবারও পূজা মণ্ডপে হামলা

কুষ্টিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্থাপিত একটি পূজা মণ্ডপে রাতের আঁধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনপগত রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পূজা মণ্ডপে এই হামলা চালানো হয়।

জানা যায়, সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আড়ুয়াপাড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছিল। রাত ৩টার দিকে কাজ স্থগিত করে কমিটির লোকজপন ঘুমাতে চলে যায়। এসময় তারা প্রতিমা ঢেকে রাখে।

বুধবার সকালে সুচিত্রা পাল নামে এক নারী মণ্ডপের পাশে একটী প্রতিমার মাথার অংশ পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও কমিটির সদস্যরা গিয়ে দেখেন সেখানে দুর্গা, লক্ষ্মী, কার্তিক ও অসুর প্রতিমার মাথা সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়েছে।

কুষ্টিয়া সদর মডেল থানার পরিদর্শক নিশিকান্ত সরকার জানান, কুষ্টিয়া মডেল থানা, সিআইডি ও পিবিআই’র পুলিশ সদস্যরা মণ্ডপ পরিদর্শন করেছেন। আমরা পৃথক পৃথক তদন্ত করছি। দায়ীদের গ্রেফতার করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর