কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অবস্থিত মারিশবনিয়ার পাহাড় থেকে নামার সময় সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা দেন পুলিশের তিন সোর্স।
তারা হলেন, নুরুল আমিন, মো. নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন। মারিশবনিয়া মসজিদের ইমান ও সেখানে থাকা লোকজন বাঁধা দিলেও ওই ৩ সোর্স জোর করে ঢুকে সিনহাকে ডাকাত বলে মাইকে চিৎকার করতে থাকেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় দিনের মতো সাক্ষগ্রহণে এসব তথ্য দেন মারিশবনিয়া মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলাম। টানা ১ ঘন্টা ১৫ মিনিটের জবানবন্দিতে তিনি এসব তথ্য জানান।
এদিন সকাল সোয়া ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে আদালতের বিচারক কার্যক্রম। মঙ্গলবার মামলায় সাক্ষী দেন হাফেজ জহিরুল ইসলাম ও ডা. রণবীর দেবনাথ। মূলত ডা. রণবীর ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর জবানবন্দি দেন।
আদালত চত্বরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ১০ ও ১১ নম্বর সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। আগামীকাল বুধবার তৃতীয় ধাপের শেষ দিনে সাক্ষ্য দেবেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান।
বার্তা বাজার/এসজে