মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা শুভ শর্মা গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগ নেতা শুভ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের একটি দোকানে হামলা করার সময় স্হানীয়রা তাকে প্রথমে আটক করে পুলিশকে দেয়। এরপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপর সাড়ে বারটার দিকে মঠবাড়িয়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডের সেলিম চৌকিদারের দোকানে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় দোকান মালিকের ছেলে রুবেল আহত হয়। আহত রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সেলিম চৌকিদার বাদী হয়ে শুভ শর্মাকে ১ নং আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। শুভ পৌর ছাত্রলীগের ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের কালাচাঁদ শিলের পুত্র।

২০২০ সালের ১৮ আগস্ট রাতের আধারে একদল দুর্বৃত্ত শুভ শর্মার হাতের কব্জি কেটে নেয়। ঘটনাটি সারা দেশে ভাইরাল হয়। জড়িতদের গ্রেফরের দাবিতে ওই সময় বিক্ষোভ কর্মসূচি দেয় উপজেলা ছাত্রলীগ।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস আই জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। আটককৃতকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার আদালতে সোপর্দ করা হবে।

শাহ জাহান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর