চুয়াডাঙ্গায় একইদিনে পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের এক অফিস আদেশে এই রদবদল করা হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) পুলিশের এসব কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।
যাদের রদবদল করা হয়
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে আলমডাঙ্গা থানায়, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেককে জীবননগর থানায়, চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ পরিদর্শক ফেরদৌস ওয়াহিদকে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ মহসীনকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি লুৎফুল কবিরকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হয়।
অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/অমি