পুরুষের ছদ্মবেশে নিজের মালিকানাধীন ট্রাক নিয়ে গরু করেতন খাদিজা বেগম । সেই চুরি করা গরু জেলায় জেলায় পাচার করতেন তার স্বামী ইয়াসিন আলী।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গরু চুরির মামলায় ইয়াসিনের স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘ইয়াসিন-খাদিজা দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় গরুচুরির চক্র নিয়ন্ত্রণ করে আসছিল।’
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ‘সপ্তাহখানেক আগে উপজেলার রথবাড়ি এলাকায় একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ একটি ট্রাক আটক করা হয়।’
তিনি আরও বলেন, পুরুষের ছদ্মবেশে ওই নারী নিজের ট্রাক নিয়ে, গরু চোর স্বামী, চালক ও হেলপারের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে গরু চুরি করতেন।মঙ্গলবার খাদিজাকে গরুচুরির মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসবি