ভারতে অনুপ্রবেশকালে ২ রোহিঙ্গাকে পুশব্যাক করল বিএসএফ

অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশেরকালে দুই রোহিঙ্গা নারী পুরুষকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে দু’জনকে আটক করে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) এর নিকট হস্থান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প-২২ এ দায়িত্বরত এপিএন এর নিকট হস্থান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

আটক দুই রোহিঙ্গারা হলেন, উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের ব্লক-ডি/১, ঘর নং-১৬৯ এর বাসিন্দা ওসমান গনির মেয়ে সেতুফা (১৮) ও একই ক্যাম্পের ব্লক-এ/২, ঘর-৩৪০ এর বাসিন্দা ইলিয়াছ উরুফে সোনা মিয়ার ছেলে আনাচ (২২)।

পুলিশ সুপার জানা, গেলো ১৭ সেপ্টেম্বর বাসযোগে নেপালে যাওয়ার জন্য লালমনিরহাটের পাটগ্রাম হয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদেরকে আটক করে বাংলাদেশে পুশব্যাক করে। ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার সময় লালমনিরহাট পাটগ্রাম থানা পুলিশ স্থানীয় পৌর মেয়রের সহযোগিতায় থানায় নিয়ে যায় এবং একটি জিডি রুজু করে (যার জিডি নং-৮৫৮)। একই দিন লালমনিরহাট থানার তত্বাবধানে পুলিশি হেফাজতে তাদের টেকনাফ থানায় পাঠানো হয়। ২১ সেপ্টেম্বর টেকনাফ মডেল থানায় একটি জিডি রুজু করে (যার জিডি নং-১০০৮) উভয়কে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে হস্থান্তর করে। পরে এপিবিএন উভয়কে সংশ্লিষ্ট মাঝি‘র উপস্থিতিতে নিজ নিজ পরিবারের নিকট হস্থান্তর করে।

বাার্ত বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর