এক চেয়ারম্যানকে মারলেন আরেক চেয়ার‌ম্যান!

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় ‘হাটহাজারী উপজেলার নৈতিকতা কমিটির সভা’ নামের অনুষ্ঠানে এক চেয়ারম্যানের গায়ে হাত তুলেছেন আরেক চেয়ারম্যান। এ ঘটনায় উভয় চেয়ারম্যানের সমর্তকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। তবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এমন ঘটনা ঘটে বলে হাটহাজরী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম এ নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘হাটহাজারী উপজেলার নৈতিকতা কমিটির সভা’ নামে অনুষ্ঠানে উপজেলার ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভুর গায়ে হাত তোলার অভিযোগ উঠে গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে। একটি প্রজেক্ট নিয়ে অনিয়মের বিষয়ে ছিপাতলী চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অনুষ্ঠান শেষে এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পরিষদের নিচ তলায় গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান ছিপাতলী চেয়ারম্যানের গায়ে হাত তোলেন।

হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম বলেন, ‘স্কুলের একটা প্রজেক্ট নিয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে মুজিব চেয়ারম্যান লাভু চেয়ারম্যানের গায়ে হাত তোলেন। এটা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এমন ঘটনা কাম্য নয়।’ তবে এ ঘটনার পরপরই উভয়কে ডেকে মিলিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর