কেরানীগঞ্জে এ্যাম্বুলেন্সে করে গাজা পাচার, আটক ২

ঢাকার কেরাণীগঞ্জে এ্যাম্বুলেন্সে করে গাজা পাচারের সময়য় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়া (র‍্যাব)। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ হাবিবুর রহমান লিটন (৪৩) ও মোঃ জাহাঙ্গীর আলম (৩৩)।

র‍্যাব-১০, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে অভিনব কায়দায় এ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে র‍্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর