দৌলতপুরে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযানে ২ জনকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানাধীন গোড়ারপাড়া গ্রামস্থ মিনহাজ পাগলের আস্তানার মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৩ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ মহরম হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী মহরম হোসেন দৌলতপুর থানার মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেন এর ছেলে।

অপরদিকে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে দৌলতপুর থানাধীন দাড়েরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ জিয়াউর রহমান এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ সাহাবুল ইসলাম (২১) কে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী সাহাবুল ইসলাম দৌলতপুর থানার মহিষকুন্ডি ডাক্তারমোড় গ্রামের মোঃ আজাদ হোসেন এর ছেলে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে দৌলতপুর থানা ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেন। মাদক ব্যবসায়ী মহরম হোসেন ও সাহাবুল ইসলাম কে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এস. এম. সরোয়ার পারভেজ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর