নিজেকে নির্দোষ দাবি করলেন বাবর

অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির সাবেকে এই প্রতিমন্ত্রী আদালতের কাছে ন্যায় বিচার কামনা করেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম-এর আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এরপর আদালত যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে সকালে কারাগার থেকে বাবরকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৭ সাক্ষীর বক্তব্য পড়ে শোনান। তখন বিচারক তাকে নির্দোষ না কি দোষী এমন প্রশ্নের জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। পরের বছর ১৩ জানুয়ারি রমনা থানায় তার নামে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা দায়ের করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর