কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের নতুন ডিন হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম। সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী দুই বছরের জন্য আইন অনুষদে ডিনের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম। যা পরবর্তী সিন্ডিকেট সভায় উপাস্থাপন করা হবে। নতুন ডিনের দায়িত্বকাল শুরু ২০ সেপ্টেম্বর থেকে।
অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম বলেন, আইন বিভাগের একাডেমিক যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ও আইন বিভাগের সবার সঙ্গে কথা বলে একাডেমিক কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করব। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসবি