মেলান্দহে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু

আকস্মিক বজ্রপাতে জামালপুরের মেলান্দহ উপজেলার আবুল কালাম আজাদ (৫০) নামে এক ওয়ার্ড যুবলীগ সভাপতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সে মৃত্যুবরণ করে। নিহত আবুল কালাম আজাদ হাজরাবাড়ি পৌরসভার পাহাড়িপটল গ্রামের হাসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা য়ায়, আবুল কালাম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও হাজরাবাড়ি ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। আজ দুপুরে বিলে মাছ ধরতে গিয়ে সে আকস্মিক বজ্রপাতে মারা যান।

মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন আহম্মেদ জানান, হাসপাতালে নেয়ার আগেই আবুল কালাম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকায় ছায়া নেমে এসেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, এবিষয়ে আমি অবগত নয়।

ইমরান মাহমুদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর