পটুয়াখালীর বাউফলে বর্ষায় প্লাবিত বিভিন্ন ধানক্ষেত, প্লাবন ভূমি, খাস খাল ও সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম-২১ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. আল আমিন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তালুকদার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তালুকদার জানান, ২০২১-২২ আর্থিক খাতের আওতায় বাউফলে বর্ষায় প্লাবিত ভূমি, ধানক্ষেত, প্লাবন ভূমি, খাস খাল এবং প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৪৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে। মাছের পোণা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করার সময় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এম.এ হান্নান/বার্তা বাজার/এসবি