৫ শতাংশের নিচে নামলো শনাক্তের হার

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে ২৬ জন মারা গেছেন। এসময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৬২ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

পাঠানো বিজ্ঞপ্তিমতে একদিনে মৃতসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। একদিনে পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ৪.৬৯ শতাংশ।

করোনার চলতি ঢেউয়ে প্রথমবারের মত আক্রান্তের হার দাঁড়িয়েছে ৫ শতাংশের নিচে। যা এবারের ঢেউয়ে ৩৩ শতাংশের উপরে অবস্থান করছিল।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) একদিনে করোনায় মারা যান ২৬ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয় ১ হাজার ৫৫৫ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর