মুশুরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নির্মান সম্পন্ন হওয়া মুশুরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

এসময় উপজেলা চেয়ারম্যান ওই প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং এই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি করোনাকালে সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

এসময় মঞ্জুরুল আলম রাজীব এর সাথে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুল বাতেন প্রমুখ সহ অন্যরা।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর