দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ২৭৭ জনে। গতকালও ২৬ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৬২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৫৫ জনের।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব