বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে সহকর্মী বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হয়েছে (২৫)বছরের এক নারী গার্মেন্টসকর্মী। এ অভিযোগে কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির পূর্ব সোনাই লাল ভাংতির পার্শ্বে রাবারবাগানে এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুরে। এ ঘটনায় রাতেই ওই গার্মেন্টসকর্মী বাদী হয়ে ভুজপুর থানায় মামলা দায়ের করলে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে কথিত প্রেমিক আরিফ হোসেন (২৫)কে আটক করে পুলিশ। ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির নতুনপাড়া গণি সওদাগর বাড়ির মো: আব্দুল হকের পুত্র।

এ ঘটনায় আরও তিনজনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন- দাঁতমারা ইউপির পূর্ব সোনাই গ্রামের হুদা মিয়ার পুত্র নুর মিয়া প্রকাশ মনু মিয়া (২৫), একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফরিদ মিয়ার পুত্র মোঃ জাকির হোসেন (৩৫), ও হেয়াকো কড়ই বাগান এলাকার মৃত মনা মিয়ার পুত্র জাকির হোসেন প্রকাশ মহিবুলকে (২২)।

মামলার বিবরণে জানা যায়, ওই গার্মেন্টসকর্মী হেয়াকোতে তার সহকর্মী ও বান্ধবীর মা জনৈক জোস্না আক্তারকে মা ডাকেন। গত ১০/১২ দিন পূর্বে জনৈক জোস্না বেগমের বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী । সেখানে স্থানীয় মোঃ আরিফ হোসেনের সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। পরে ওই কথিত প্রেমিক আরিফ হোসেন তার মায়ের কাছে নিয়ে যাবে বলে ওই কিশোরীকে ফুসলিয়ে গত সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে দাঁতমারা পূর্ব সোনাই ভাংতির পার্শ্বে রাবারবাগানে ভিতরে নিয়ে যায়। পরে ওই কথিত প্রেমিকসহ তার তিন বন্ধু মিলে ওই গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ করে।

এ ঘটনায় দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম আফছার জানান, ‘থানায় মামলা হওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।’

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর