ইবির ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি সাহিদা আখতার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের জৈষ্ঠ শিক্ষক ও সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু: আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আগামী ৩ বছর তিনি সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। এর আগে বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের শিক্ষক ও ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন।

উল্লেখ্য, ২০১৮ সালে সাহিদা আখতার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২১ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। এছাড়া তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

মো. মোস্তাফিজুর রহমান রাকিব/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর