কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প হতে দেশীয় অস্ত্রসহ আব্দু শুকুর নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ই ব্লক, শেড নং-৭, রুম নং-৪ ব্লক লিডার আব্দু শুক্কুর এর বসতঘর হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এপিবিএন যৌত ভাবে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের শেড নং-৭, রুম নং-৪, এমআরসি নং-৪০২২৯ ব্লক লিডার আব্দু শুক্কুর এর বসতঘর হতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী ওয়ান শুটার বন্দুক, তিন রাউন্ড গুলি ও একটি স্লুইস গিয়ার ছুরিসহ তাকে করা হয়।
জব্দকৃত আস্ত্রসহ ধৃত ব্যক্তিকে আইনী প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
বার্তা বাজার/অমি