সারাদেশের ন্যায় পাবনাতেও চলছে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘট

ট্রাক-কাভার্ড ভ্যান প্রাইমমুভার মালিক-শ্রমিক এসোসিয়েশনের ডাকে ১৫ দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় পাবনাতেও ৭২ ঘন্টা ধর্মঘট চলছে।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাবনা- ঢাকা মহাসড়কে অবস্থান নেয় সংগঠনের নেতা কর্মীরা। এসময় নেতা কর্মীরা পন্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে দাবী আদায়ে বিক্ষোভ করে। তবে জরুরী পন্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘটের আওতা মুক্ত ছিল।

মোঃমাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর