পাকুন্দিয়ায় চিকিৎসা সহায়তা ও হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্যান্সারে আক্রান্ত একজনকে চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকার চেক এবং দুই জন শারীরিক প্রতিবন্ধীকে দুইটি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে পৌর সদরের মরুরা গ্রামের মোঃ আব্দুল রশিদের ছেলে মোঃ হেলাল মিয়া কে ক্যান্সারের চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক এবং দুই জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার দ্বীন ইসলাম, চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসেন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা মোঃ হিমেল প্রমুখ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর