ইভ্যালির রাসেল-শামীমার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মানবন্ধন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেছেন গ্রাহকরা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে রাসেল-শামীমা দম্পতিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এ সময় আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেন গ্রাহকরা।

তারা রাসেল-শামীমার মুক্তির দাবি জানিয়ে বলেন, রাসেল-শামীমার মুক্তি না মিললে আমাদের পণ্য ও টাকা মিলবে না। গ্রাহকরা যেহেতু তাদের সময় দিয়েছে তাহলে আদালত কেন দিচ্ছেন না। এ কারণে তারা আদালত প্রাঙ্গনে রাসেল-শামীমার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন।

গুলশান থানায় দায়ের করা মামলায় রাসেল-শামীমার তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে। এ মামলায় তাদের আর রিমান্ড চাওয়া না হলেও ধানমন্ডি থানার মামলার তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।

ধানমন্ডি থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করেন মো. কামরুল ইসলাম চকদার নামে এক গ্রাহক। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়।

এর আগে একই অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর রাতে রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল-শামীমা দম্পতিকে গ্রেফতার করে র‍্যাব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর