লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডোবার পানিতে পড়ে জুই আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সাড়ে দশটার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুই আক্তার ওই এলাকার জুয়েল রানার মেয়ে।
জানা যায়, জুই আক্তার বাড়ির উঠানে খেলা করছিলো। কিছু সময় পর শিশুটিকে কোথাও না দেখে খোজাখুজি করে তার পরিবারের লোকজন। এমন সময় শিশুটিকে বাড়ির অদূূরে ডোবার পানিতে পড়ে ভেসে থাকাতে দেখে এলাকাবাসী। পরে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনাটি এখনো আমাকে কেউ অবগত করেনি। খোজখবর নেয়া হচ্ছে।
পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তা বাজার/অমি