করোনায় মৃত্যুশূন্য ময়মনসিংহ মেডিকেল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে শেরপুর নালিতাবাড়ী উপজেলার হাতেম আলী (৫৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার বিলকিস বেগম (৫৫) মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। আইসিইউতে ১৩ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১০০ জন।

এ নিয়ে চলতি মাসে হাসপাতালের করোনা ইউনিটে ৮০ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ২৮৬ জন ও সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর