পাকুন্দিয়া উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সভায় সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন টুকুর সঞ্চালনায় প্রধান কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে পাবনা জেলার সাথিয়া উপজেলা এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলদলের সিনিয়র সহ-সভাপতি মুরতাজুল করিম বারুদ, সহ-সভাপতি এবং বৃহত্তর ময়মনসিংহের টিম প্রধান আব্দুল খালেক হাওলাদার, গোলাম রাব্বানী, রুহুল আমিন আকিল, যুগ্মসাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ,

প্রসঙ্গত, গত বছরের ১৭ মার্চ মিজানুর রহমান খাঁন সুমনকে আহ্বায়ক ও রাকিবুল আলম ছোটনকে প্রথম যুগ্মআহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা এবং মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক ও মশিউল হক উজ্জলকে প্রথম যুগ্মআহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান (জিএস শরীফ) ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।

হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর