তরুণীর সঙ্গে ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল
কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ৭-৮ মাস। এর মধ্যেই শীর্ষ নেতাদের কর্মকাণ্ডে অস্তিত্ব সঙ্কটে পরেছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ। শাখাটির শীর্ষ দুই পদে থাকা নেতৃত্বদানকারীদের নিয়ে বিভিন্ন সময়ে নানান বিষয়ে কর্মীদের রয়েছে ঢের অভিযোগ। রয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রতি অত্যাচার-অবিচারের অভিযোগ।
সাম্প্রতিক সময়ে শাখাটির শীর্ষ পদাধিকারী (সাধারণ সম্পাদক) আশিকুর রহমান উজ্জ্বলের যৌন লালসার শিকার হয়েছেন কলেজে পড়ুয়া তরুণী। স্ত্রী মর্যাদা দানের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন উপজেলা ছাত্রলীগের এই শীর্ষ নেতা। ইতিমধ্যে তরুণী সাথে ঘটে যাওয়া অন্তরঙ্গ মুহূর্তের ঘনিষ্ঠ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে তরুণীর সঙ্গে ছাত্রলীগ নেতা উজ্জ্বলের শারীরিক সম্পর্কের দৃশ্য ফুটে উঠেছে। এ নিয়ে রাঙ্গাবালী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ সাক্ষাৎকারে বলেন, অনেক দিন ধরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি নেই, তাই জেলার আওতাধীন ইউনিটগুলো একটু বেহাল অবস্থায় আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ৫০ লক্ষ নেতাকর্মীর সংগঠন। এখানে ব্যাক্তির অপরাধের দায়ভার সংগঠন নিবে না, ব্যক্তির অপরাধের দায়ভার ব্যক্তিকেই নিতে হবে। এরকম যদি কিছু হয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নিবে।
এবিষয়ে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
বার্তা বাজার/অমি