বিশ্বে করোনায় আরও সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় (সোমবার) বিশ্বে আরও সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আরও প্রায় চার লাখ মানুষের করোনা শনাক্ত করা হয়েছে।

এদিন সর্বোচ্চ ৭২ হাজার সংক্রমণ রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার মারা গেছে ৬ শতাধিক মানুষ। এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ প্রায় আটশ প্রাণহানি রয়েছে রাশিয়ায়। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখের কাছাকাছি।

এদিন ইরানে ১৭ হাজার সংক্রমণের পাশাপাশি মারা গেছেন তিনশ’র বেশি মানুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই থেকে তিন শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে মালয়েশিয়া, ভারত, তুরস্ক, মেক্সিকো ও ভিয়েতনামে।

এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ৪৭ লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর