সাতক্ষীরার তালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত চশমা প্রতীকের প্রার্থী।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত্রে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে, উপজেলার ইসলামকাটি ইউনিয়নের জামায়াতের সমর্থনে চশমা প্রতীকে ৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন অধ্যাপক গোলাম ফারুক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকে সুভাষ সেন পান ৩ হাজার ৮৬৫ ভোট।
এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী শেখ আ: আজিজ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪২৯ ভোট। আনারস নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর পেয়েছেন ৭৪৩ ভোট।
বার্তা বাজার/এসজে