রেলস্টেশনের ভিআইপি টয়লেটে শিশু ধর্ষণ

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দুতলায় অবস্থিত ভিআইপি টয়লেটে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে স্টেশনের মূল ভবনের দুতলায় ঘটে।

এ ঘটনায় জড়িত শহরের পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান সাগর (২৮) পালিয়ে যায়।

সূত্র জানায়, জন্মদিনের অনুষ্ঠানের পালনের দাওয়াত দিয়ে মেয়েটিকে স্টেশনে ডেকে আনে সাগর। পরে মূল ভবনের দুতলার রেস্ট হাউজের সিঁড়ির পাশে অবস্থিত ভিআইপি বাথরুমে নিয়ে যায়। সেখানে মেয়েটির হাত বেঁধে ধর্ষণ করে।

আত্মরক্ষার্থে মেয়েটি চিৎকার দিলে সাগর পালিয়ে যায়। আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি ইমদাদুল হক জানান, মেয়েটির ভাই বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাগরকে ধরতে অভিযান অব্যহত আছে।

বার্ত্যা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর