কয়েক বছর যাবত প্রেম, এরপর বিয়ে করতে অস্বীকার করায় অভিমানে মনিকা মন্ডল (১৮) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ওই ছাত্রী কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের হারাধন মন্ডলের মেয়ে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী নন্দীকাটি গ্রামের অনিমেশ সরকারের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র অলকেস সরকার (২৮) এর সাথে ৩ বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল স্কুল ছাত্রীর।
প্রেমিক অলকেস সরকার বিয়ে করতে অস্বীকার করায় ক্ষোভে অভিমানে মনিকা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে রাত ৮ টার দিকে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসবি