বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের একাধিক মাদক দ্রব্য মামলার আসামি জাকির বালিকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
জাকির বালি উপজেলার হারতা ইউনিয়নের আবু হাসান বালির ছেলে।
সোমবার (২০ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টায় দিকে তার বাড়ীর সামনে থেকে পুলিশ অফিসার এ এস আই উজ্জ্বল, এ এস আই এমদাদ সঙ্গীয় পুলিশ ফোর্সদের সহযোগিতায় তাকে গ্রফতার করা হয়।
উজিরপুর মডেল থানা ইনচার্জ মোঃ আলী আরর্শাদ জানান, মাদক বিরোধী অভিযান চলমান এবং অব্যাহত থাকবে। মাদক দ্রব্য ব্যবসায়িদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বার্তা বাজার/এসবি