ভারতের অন্যতম প্রধান ধর্মীর সংস্থা সর্বভারতীয় আখড়া পরিষদের শীর্ষ নেতা নারেন্দ্রা গিরি আত্মহত্যা করে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছেন।
তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের প্রয়াগরাজে অবস্থিত নিজ বাড়ি থেকে সোমবার (২০ সেপ্টেম্বর) নারেন্দ্রা গিরির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।
স্থানীয় পুলিশের প্রধান কর্মকর্তা কেপি সিংহ বলেন, সুইসাইড নোটটি আমরা পড়েছি। সেখানে নিজের ভিষণ্ণতার কথা উল্লেখ করেছেন। মৃত্যুর পর আশ্রমের কি পরিণতি হবে তাও তিনি উল্লেখ করেছেন।
এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
বার্তা বাজার/এসজে