মঠবাড়িয়ায় শালিস বৈঠকে মারামারি: আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শালিস বৈঠক চলাকালীন মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ মিঠাখালী  ইবতেদায়ী মাদ্রাসায় ঘটনার দিন সকাল ১০ টা থেকে শালিসি শুরু হয়। শালিস প্রধান হিসেবে সাফা ডিগ্রী কলেজের প্রভাষক আবু সালেহ সহ উভয় পক্ষের শালিসদার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পক্ষদ্বয়ের মধ্যে ১ম পক্ষে কামাল হাওলাদার গং (চোরা কামাইল্লা) ও ২য় পক্ষে খলিল বিডিআর গং উপস্থিত ছিলেন। শালিসির শেষ পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

শাহ জাহান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর