চাচীকে পিটিয়ে জখম: বিএনপি নেতা মামুন গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচীকে পিটিয়ে জখম করার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে আহত ওই মহিলা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে। কুলসুম আক্তার  চাপিতলা গ্রামের মৃত অধ্যাপক গিয়াস উদ্দিন ভুইয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে চাপীতলায় জমি সংক্রান্ত বিরোধের তদন্ত করতে উপজেলা ভূমি অফিস হতে সার্ভেয়ার সহ বেশ কয়েক জন কর্মকর্তা যাওয়ার কথা ছিলো। ওই কর্মকর্তারা তদন্তে যাওয়ার আগেই  সকাল সাড়ে নয় টার দিকে মামুন ও তার ভাইয়েরা লাঠিসোটা দিয়ে অপরপক্ষ চাচী কুলসুম আক্তার মর্জিনাকে (৫৭)  বেধড়ক পিটিয়ে যখম করে।

আহত কুলসুম আক্তার মর্জিনার মেয়ে ফারজানা আক্তার শিপা জানায়, আমার বাপ-চাচারা ৪ভাই। আমরা ৪ বোন, আমার কোন ভাই নাই। আমার বাবা ১৯৯৯ সালের ২১এপ্রিল মারা যান। এর পর থেকেই মামুন চেয়ারম্যান ও তার ভাইয়েরা আমাদের পৈত্রিক সম্পত্তি গ্রাস করার চেষ্টা করে আসছে। আমরা আমাদের সম্পত্তির অধিকার রক্ষায় ন্যায় বিচার চাই।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, চাচীকে মারধোর করার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

নাজিম উদ্দিন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর