রফতানি শুরু হলে বাংলাদেশকে আগে টিকা দেবে ভারত

হামারি করোনার টিকা আগামী অক্টোবরে রফতানি শুরু হলে বাংলাদেশকে আগে টিকা দেওয়া হ‌বে বলে জানিয়েছেন ভারতের হাইক‌মিশন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের জিজ্ঞাসায় এ আশ্বাস দেন ভারতীয় হাইকমিশন।

হাইকমিশন থেকে বলা হয়, ‌‘যৌক্তিক পরিমাণে সরবরাহ শিগগির শুরু হবে। বাংলাদেশের মতো অগ্রাধিকারে থাকা অংশীদাররা থাকবে প্রথম দিককার প্রাপকের তালিকায়।

এর আগে সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘অক্টোবর থেকে করোনার (কোভিড-১৯) উদ্বৃত্ত টিকা রফতানি ও উপহার পাঠানো শুরুর ঘোষণা দিয়েছে ভারত। এদিন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই ঘোষণা দেন।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর