আলোচিত গায়ক ও এটিএন বাংলার চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানকে ছেড়ে নতুন সংসার পেতেছেন তার স্ত্রী ইভা রহমান। তবে দ্বিতীয় সংসারে গিয়েই তিনি নামে পরিবর্তন এনেছেন। সাবেক স্বামীর নামের সাথে মিল রেখে ইভা রহমান ডাকা হলেও তিনি জানিয়েছেন বর্তমান স্বামীর নামের সাথে মিল রেখে যেন তাকে ইভা আরমান ডাকা হয়।
ইভা জানান, গত ৪ জুন মাহফুজুর রহমানের সাথে আমার বিচ্ছেদ হয়। ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সব কাগজপত্র হাতে পাই। এরপর ত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, আমার স্বামীর নাম সোহেল আরমান। আমাকে ইভা আরমান বলবেন।
জানা যায়, ইভার নতুন স্বামীর নাম সোহেল আরমান। ঢাকার ছেলে আরমান পেশায় একজন ব্যবসায়ী।
উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইভা রহমান। সেখানেই পরিচয় হয় চেয়ারম্যান মাহফুজুর রহমানের সাথে। একপর্যায়ে তাদের পরিচয় প্রেম ও বিয়েতে গড়ায়।
দীর্ঘদিন ধরে তারা বেশ সুখেই সংসার করছিলেন। তাদের সুখের বহিঃপ্রকাশও দেখা গেছে বিভিন্ন সময়। কিছুদিন আগে তাদের সুখের সংসারে ফাটল ধরে।
বার্তা বাজার/এসজে