দেশের বেসরকারি বিশ্ববিদ্যালসমূহ থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। রিট আবেদনের পক্ষে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক।
এর আগে ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে একটি রিট দায়ের করা হয়। রিটে আইন সচিব, অর্থ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ ৫ জনকে বিবাদী করা হয়।
শুনানি শেষে রুল জারিসহ আরোপিত ১৫ শতাংশ কর আদায় থেকে সরকারকে বিরত থাকতে নির্দেশ দেন আদালত। এ আদেশের ফলে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায়ের দাবি করতে পারবে না।
বার্তা বাজার/এসজে