কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের জন্য নির্মিত ওয়াটার রিজার্ভার থেকে এক মৃত বন্যহাতির উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার (২০ সেপ্টেম্বর) উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শালবন রোহিঙ্গা শিবিরের পশ্চিম পাহাড়ের ধারে জলাশয় থেকে হাতিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় পাহাড়ে প্রতিদিন বিকেলে ৪/৫টি হাতি বিচরণ করতে দেখা যায়। হয়তো হাতিটি পাহাড় থেকে পড়েগিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের। তবে যে এলাকাটিতে হাতিটির মৃত্যু হয়ে ওই পাহাড়ি ঝিরিটি হাতি বিচরণের জায়গা ছিলো।
টেকনাফ রেঞ্জের বিট কর্মকর্তা ছৈয়দ আশিক জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। বিকেল ৫টার দিকে উপজেলা ভেটেনারী সার্জন এসে নমুনা সংগ্রহ করার পর পুতে ফেলা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসলেই কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক ভাবে ৫/৭ বয়সী হাতিটির আনুমানিক ৩ দিন আগে রোহিঙ্গাদের জন্য নির্মিত ‘সার্ফেস ওয়াটার রিজার্ভার’ প্রকল্পের কৃত্রিম জলাশয়ে পাহাড় থেকে পড়েগিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জলাশয়ের পাশে অবস্থিত পাহাড়টির উচ্চতা ভূমি থেকে অন্তত এক হাজার ফিট।
তিনি আরো জানান, ওয়াটার রিজার্ভার এলাকাটি ছিলো বিগত সময়ে হাতির অবাধ বিচরনের স্থান। এখানে অবস্থিত ছরাটি থেকে হাতিগুলো পানি পান করতো। কিন্তু রোহিঙ্গাদের সুপেয় পানি সর্বরাহ করতে এই ছড়াটিকে বাঁধ দিয়ে কৃত্রিম জলাশয় সৃষ্টি করার ফলে হাতির যাতায়াত ও বিচরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এই পাহাড়ে ৭/৮ টি হাতি রয়েছে।
হাতি বিশেষজ্ঞ শিতল বাবু জানান, এই বয়সে হাতি পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যুর সম্ভাবনা কম। তবে রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত বলা সম্ভব।
বার্তা বাজার/এসবি