বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরে বাঁধা দেওয়ার অপরাধে বিএনপি ও জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালের রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনটি আমেরিকার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা আমেরিকা দূতাবাসের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। পরবর্তীতে তাদের ৪ সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে দূতাবাসের দিকে যায় প্রতিনিধিরা। সেখানে আমেরিকার দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন গুলশান ডিপ্লোমেটিক জোনের ডিসি আশরাফুল ইসলাম।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ভাস্করশিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা। এতে সঞ্চালনা করেন মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন।
বার্তা বাজার/এসজে