ফাঁসির মঞ্চে কাফনের কাপড় পরে জলবায়ু পরিবর্তনে প্রতিবাদ
প্রতিকূল বৈরী অবস্থাকে উপেক্ষা করে ফাঁসির মঞ্চ এবং কাফনের কাপড় পরে জলবায়ু পরিবর্তনে প্রতিবাদ জানালো যুব নারীরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সামনে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও একশান এইড ৩৫০ বাংলাদেশের সহযোগিতায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তনে মৃত্যু নিশ্চিত জেনে জাকিয়া রাজিয়া, প্রতিমা রানী, আবদুল্লাহ আল মামুন, বেলাল হোসাইন কাফনের কাপড় পরে এই অভিনব প্রতিবাদ জানান।
ওই সময়ে কাফন পরে এবং ফাঁসির মঞ্চে চড়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে যেহেতু আমরা মারা যাবো তার থেকে বরং আমাদেরকে মেরে ফেলুন। আমাদের হাতে সময় কম আমাদের ভবিষৎ আপনাদের হাতে।
পৃথিবীর সর্বমোট কার্বন উৎপাদনের মধ্যে ০.০৩ শতাংশ কার্বন উৎপাদন করে বাংলাদেশ। কিন্তু প্রতি বছর তার মাশুল গুনতে হয় উপকূলবাসীর। একের পর এক প্রাকৃতিক দূর্যোগ হতেই রয়েছে। এই দূর্যোগে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নারীরা।
বক্তারা বিশ্ব নেতাদের কাছে দাবী জানান, টেকসই বেঁড়ীবাধ, সুপেও পানি, লবনাক্ততা, প্রশমন এবং কর্বন উৎপাদন কমিয়ে আনার। পাশাপশি শত ভাগ নবায়ন যোগ্য শক্তিতে রুপান্তর এবং সবুজ চুক্তির।
এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী রেখা রানী, জলবায়ু পরিষদের সদস্য আশেক ই এলাহী, সাংবাদিক এসকে সিরাজ, আবু সাঈদ, শেখ রফিকুল ইসলাম, অ্যাড মুনসুর রহমান, রুপান্তরের সমন্বয়কারী জি এম হান্নানসহ অর্ধশত নারী-পুরুষ।
প্রসঙ্গত, সারা বিশ্বের সাথে সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতিবছর ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত বৈশি^ক জলবায়ু সপ্তাহ উৎযাপন করে আসছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসবি