ডিজিটালাইজেশন: ১১০ দেশের মধ্যে বাংলাদেশ ১০৩ নাম্বারে

বিশ্বের ১১০টি দেশের ডিজিটাল জীবনমানের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৩তম। গতবারের স্কোর ০.৩৫ থাকলেও এবারের স্কোর ০.৩৪। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন।

সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সার্ফশার্ক থেকে সম্প্রতি প্রকাশিত ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২১’ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটি বিশ্বের ১১০টি দেশের মানুষের ডিজিটাল কল্যাণের মান নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে।

এই মান নির্ধারণে পাঁচটি সূচককে ভিত্তি হিসেবে ধরা হয়। এগুলো হলো- ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-সরকার।

১১০ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক। এরপরে রয়েছে যথাক্রমে- দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য। তালিকায় সবার শেষে থাকা দেশটির নাম ইথিওপিয়া।

এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশ ৩০তম। বাংলাদেশের নিচে আছে তাজিকিস্তান ও কম্বোডিয়া। দক্ষিণ এশিয়াতে শীর্ষস্থানে রয়েছে ভারত। তাদের বৈশ্বিক র‌্যাংকিং ৫৯ ও স্কোর শূন্য দশমিক ৫২।

সূচকে ইন্টারনেট সামর্থ্যের দিক থেকে বাংলাদেশ ৮৪তম, ইন্টারনেটের মানে ৮৯, ই-অবকাঠামোতে ৮৯, ই-নিরাপত্তায় ১০৩ ও ই-সরকারে ৮৬তম।

বাংলাদেশকে যেসব মানদণ্ড পেছনে রেখেছে তা হচ্ছে, মোবাইল ইন্টারনেট গতি (১১০তম), নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স (৯৬তম) ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচক (৯৬তম)। এ ছাড়া বাংলাদেশের যেখানে এগিয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেট স্থায়িত্ব (১৬তম), ব্রডব্যান্ড গতি বৃদ্ধি (৪৪তম) ও মোবাইল ইন্টারনেট স্থিতিশীলতা (৫৩তম)।

সার্ফশার্ক কর্তৃক ডিজিটাল জীবনমান ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৫টি দেশের মধ্যে ৭৮ নাম্বারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর