ঢাকার সাভারে আলী রাজ (২১) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলী রাজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দুর মানিকনগর গ্রামের আল-আমিন কাজীর ছেলে বলে জানা গেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি বাসার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবক সাভারের ব্যাংক কলোনি এলাকার মোঃ ফারুক আহম্মেদের চারতলা ভবনের নীচ তলায় ভাড়া থেকে কাপড়ের ব্যবসা করতেন। সোমবার দুপুরে তার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে আলী রাজের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক পাভেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে তিন দিন আগে ওই যুবক ঘরের ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, রিপোর্ট এলেই বিস্তারিত জানা যাবে।
আল মামুন খান/বার্তা বাজার/এসবি