তত্ত্বাবধায়ক সরকারের দাবী বিএনপির নিতান্ত মূর্খতা: মৎস্যমন্ত্রী
পটুয়াখালীর কলাপাড়ার উপজেলায় বিএফআরআই এর আওতাধীন নদী-উপকেন্দ্রের অফিস কাম গবেষনাগার ভবন উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ।
সোমবার (২০ সেপ্টম্বর) বিকেলে মহিপুরে বিএফডিসি এর নবনির্মিত আলীপুর মৎস্য অবতরন কেন্দ্র ও বিকেলে নবনির্মিত মহিপুর মৎস্য অবতরন কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, নিরপেক্ষ সরকার বা তত্বাবধায়ক সরকারের দাবী বিএনপির নিতান্ত মূর্খতা। প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের সংবিধানের আলোকে।
সংবিধানের নিরপেক্ষ সরকার বা তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কিছু নেই। অতিতে থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কোন বিধান নেই। বিএনপি, তাদের জোট ও সহযোগিদের দাবি সংবিধান পরিপন্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখতে তা কখনও সম্ভব নয়। মানুষ ভোট দিবে, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে কে ক্ষমতায় আসবে।
সকালে তিনি পটুয়াখালী সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচছা জানান পটুয়াখালী-০১ আসনের সাংসদ ও সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এড শাহজাহান মিয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
উল্লেখ্য, দেশের তিন জেলার চারটি স্থানে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ষাট কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর মহিপুর আলিপুরে ২.১৯ একর জমির উপরে দুইটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে মৎস্য বিভাগ।##
বার্তা বাজার/এসবি