মেলান্দহে বজ্রপাত হতে রক্ষার জন্য তালের চারা রোপন

উদ্বুদ্ধকরণের মাধ্যমে বজ্রপাত হতে রক্ষার জন্য মেলান্দহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সহযোগিতায় বিদ্যুৎ মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব মোঃ হাবিবুর রহমান জামালীর বস্তবায়নে তালের চারা রোপন করা হয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারবাড়ী মোড় থেকে মৌলভীবাড়ী মোড় পযর্ন্ত ১ কিলোমিটার রাস্তায় ১শ ৫০টি তালের আটি(চারা) রোপন করা হয়।

এ সময় মেলান্দহ উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, ঘোষেরপাড়া ইউনিয়ন উপ-সহকারি কৃষি অফিসার মোঃ রহমত আলী, কামরুল হাসান, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, ঘোষেরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আলতাব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুজাউদদৌলা সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান উজ্জ্বলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইমরান মাহমুদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর